Wednesday, March 4, 2026

সাধনদা অসুস্থ, ওর কথার জবাব দেবো না, চিমটি কেটে বললেন ফিরহাদ

Date:

Share post:

কলকাতার প্রশাসক ফিরহাদ হাকিম সাধন পান্ডের অভিযোগ উড়িয়ে দিলেন। সাধনের কথার জবাব দিতে অস্বীকার করলেন। তবে চিমটি কাটার ভঙ্গিতে বললেন, উনি অসুস্থ মানুষ, তাই ওনার কথার জবাব দেব না। বেচারি অসুস্থ, কিছু বলা যায় নাকি! পুরসভায় ঢোকার মুখে সন্ধেবেলায় এ কথা বলেন ফিরহাদ হাকিম। আর তার কিছুক্ষণ আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের সামনের রাস্তায় দাঁড়িয়ে কাজ তদারকি করতে গিয়ে কলকাতার প্রশাসক বলেন, সাধনদার যদি কোনও পরামর্শই থাকতো, তাহলে তিনি এসে দেননি কেন? কেউ তো আটকাননি। এড়াব বলেও এড়াতে পারেননি প্রাক্তন মেয়রের কথা। বললেন, রোগী ভেন্টিলেশনে, না সে ভেন্টিলেশনে তা জানি না। তবে বাড়িতে বসে কথা বলা সহজ। আর আমি রাস্তায় নেমে কাজ করছি। গ্রাউন্ড রিয়্যালিটি আমিই জানি।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...