Wednesday, April 8, 2026

মৃত্যুশয্যায় কিম! সংবাদমাধ্যমের সংবাদ সম্প্রচার ঘিরে নতুন জল্পনা

Date:

Share post:

ফের সংবাদের শিরোনামে উত্তর কোরিয়া শাসক কিম জং উন। গত কয়েকদিন ধরে সামনে আসছেন না তিনি। যা নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। আর সেই জল্পনা উস্কে দিয়েছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের সংবাদ সম্প্রচার। ২২ মে দেশের সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শাসক গত তিন সপ্তাহ ধরে জনসমক্ষে উপস্থিত হননি। এই ঘটনা অস্বাভাবিক। ওই সংবাদমাধ্যমের ধারণা কিম মৃত্যুশয্যায় রয়েছেন বা তিনি প্রয়াত হয়েছেন।

তবে কিমের এই নিখোঁজ হওয়ার ঘটনা নতুন না। চলতি বছর জানুয়ারিতে ২১ দিনের জন্য জনসমক্ষে দেখা যায়নি তাঁকর। আবার এপ্রিল মাসে তিন সপ্তাহ সামনে আসেননি তিনি। অস্ত্রোপচারের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিন থেকে চিকিৎসক পাঠানো হয় কিমের চিকিৎসার জন্য। ধরেই নেওয়া হয়েছিল তিনি আর বেঁচে নেই। সেই সব জল্পনা উড়িয়ে পয়লা মে প্রকাশ্যে আসেন উত্তর কোরিয়ার শাসক। কিন্তু গত ২১ দিন ফের আড়ালে চলে গিয়েছেন তিনি। যার জেরে ফের তৈরি হয়েছে নানা জল্পনা।

Related articles

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...