Friday, June 26, 2026

বেসরকারি বাস চলাচল নিয়ে ফের আর্জি মালিক সংগঠনগুলির

Date:

Share post:

মাঝে কিছুদিন নীরব থাকার পর ফের তৎপরতা বাড়াতে শুরু করেছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বেসরকারি বাস চলাচল নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটানোর জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে দুটি সংগঠন। সংগঠনের বক্তব্য, বেসরকারি পরিবহণের সঙ্গে বহু মানুষ যুক্ত। তাই যাতে পথে বাস নামতে পারে, তার একটা সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। তবে ভাড়া বৃদ্ধি যে দরকার, তাও স্পষ্ট করে দিয়েছে সংগঠনগুলি। অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির বক্তব্য, পরিষেবা শুরুর ব্যাপারে বিভিন্ন জেলার আঞ্চলিক পরিবহণের কর্তারা যোগাযোগ করেছেন, কিন্তু, ভাড়া সংক্রান্ত ব্যাপারে গ্রহণযোগ্য সিদ্ধান্ত হওয়া দরকার। সংগঠন চায় পরিষেবা দিতে, সেই কারণেই রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...