Saturday, April 4, 2026

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুলে কীভাবে পরীক্ষা? সমীক্ষা জেলা স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা এখনও বাকি। এরই মধ্যে আমফানের তাণ্ডব। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক স্কুল। ঘূর্ণিঝড়ের জেরে কী ধরনের ক্ষতি হয়েছে তা স্কুলগুলির কাছে জানতে চেয়েছে জেলা স্কুল শিক্ষা দফতর। ঝড়ের ফলে বিদ্যুৎ নেই। ভেঙে গিয়েছে স্কুলের দরজা-জানলা। উড়ে গিয়েছে মিড ডে মিল রান্না ঘরের ছাদের চাল।

২৯ জুন, ২ জুলাই, ৬ জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি দেখতে মঙ্গলবার বিভিন্ন স্কুল পরিদর্শন করলেন এআই এবং এসআই-রা। পূর্ব মেদিনীপুরের ডিআই আমিনুল আহসান বলেন, “পূর্ব মেদিনীপুরে ৬৯টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হয়েছে। সেখানে আদৌ পরীক্ষা নেওয়া সম্ভব কিনা তা দেখতে বিভিন্ন সার্কেলের এআই ও এসআইদের পাঠানো হয়েছিল। স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে।”

বিভিন্ন স্কুলের ক্ষয়ক্ষতির হিসাব ও ভিডিও রেকর্ডিং পাঠাতে বলেছে জেলা স্কুল শিক্ষা দফতর। ক্ষতিগ্রস্ত ৬৯টি স্কুলের মধ্যে বেশকিছু স্কুল দ্রুত মেরামত করা যাবে। এমনটাই বক্তব্য ডিআই এর। হলদিয়ার একটি স্কুলের প্রধান শিক্ষক হরিদাস ঘটক বলেন, ‘‘ ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে স্কুলে। প্রাথমিক হিসাব করে দেখা যাচ্ছে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। একাধিক সোলার প্যানেল নষ্ট হয়ে গিয়েছে।’’

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...