Tuesday, April 7, 2026

আমফানের তাণ্ডব: বাংলাকে ৫০০ টন ত্রিপল দিয়ে সাহায্য ওড়িশার

Date:

Share post:

ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড গোটা বাংলা। পশ্চিমবঙ্গের এই ছবি দেখে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি মত কথা রেখেছেন তিনি। রবিবার ওড়িশা থেকে উদ্ধারকারী দল পাঠিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সোমবার থেকে উদ্ধার কাজে নেমেছে সেই দল। এবার গৃহহীনদের জন্য সাহায্য করছেন নবীন পট্টনায়ক। ঘূর্ণিঝড়ের জেরে যারা ছাদ হারিয়েছেন তাঁদের জন্য ২০*২০ মাপের ৫০০ টন ত্রিপল পাঠাবে ওড়িশা। এমনটাই আশ্বাস দিয়েছেন নবীন পট্টনায়ক। এই ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে ছাদ তৈরি করা যাবে।

ওড়িশার মুখ্যসচিবের টুইটার হ্যান্ডেল থেকে টুইটে জানানো হয়েছে, “ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত। আমফানের পর বহু মানুষের মাথায় ছাদ নেই । তাই যত তাড়াতাড়ি সম্ভব ৫০০ টন ত্রিপল ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে।’’

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...