Thursday, June 25, 2026

দক্ষিণের পরে উত্তরবঙ্গ ঝড়ের পূর্বাভাস

Date:

Share post:

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও এবার আসতে চলেছে ঝড়। বুধবার রাতের মধ্যে ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার রাতে খানিকক্ষণের ঝড়েই ব্যাপক ক্ষতি হয়েছে শিলিগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকা। এমনকী দুজনের মৃত্যুও হয়েছে। বুধবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার। এদিন তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। কী কী ক্ষতি হয়েছে তারও খোঁজ খবর নেন তিনি। খড়িবাড়ি, নকশালবাড়ি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ফাঁসিদেওয়া সহ মাটিগাড়াতেও কিছু প্রভাব পড়ে। পাশাপাশি ফুলবাড়িতেও বাড়ি ভেঙেছে।

তবে এই ক্ষতির পরেও ফের ঝড় আসতে চলেছে উত্তরবঙ্গে। এদিন সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, পূর্ব-পশ্চিম অক্ষরেখায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জেরেই বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ার এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত চলবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...