Thursday, June 25, 2026

অমিত শাহকে বলেছিলাম সরকার ভেঙে দিন!

Date:

Share post:

রাজ্যের সঙ্গে আলোচনা না করেই পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে বাংলায় ফেরাচ্ছে কেন্দ্র। আর এর জেরেই রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই অভিযোগ বারবার কেন্দ্রের কাছে করেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অভিযোগ জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পরিষ্কার ভাষায় বলেন, রাজ্যের মতামত না নিয়েই যদি এভাবেই চলতে চান, তাহলে পশ্চিমঙ্গ সরকার ভেঙে দিন। পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ভেঙে দেওয়া যায় নাকি! আসলে পরিযায়ী ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী বিরক্ত। তিনি আসলে এর জন্য একটু সময় ধরতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র তাতে রাজি নয়। বিরক্ত মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন।

Related articles

বারণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...

ঘণ্টা খানেকের বৃষ্টিতেই বেহাল কলকাতা! জল থৈ থৈ রাস্তা থেকে হাসপাতাল

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। মাত্র এক ঘণ্টার ঝড় বৃষ্টিতেই (Storm and Rain) শহরের একাধিক রাস্তা থেকে হাসপাতাল...

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...