Thursday, June 25, 2026

ফের বাড়ছে লকডাউনের মেয়াদ? কলকাতা সহ দেশের ১১ শহরে বিশেষ নজর

Date:

Share post:

আগামী ৩১ মে-র পরে কি ফের বাড়ছে লকডাউন? শোনা যাচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতিতে আরও দু’সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ সূত্রে খবর, বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউন অন্তত আরও কিছুদিন না বাড়ালে করোনা অতিমহামারি ঠেকানো যাবে না। তবে এবার আরও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে।

পঞ্চম দফার লকডাউনে বিশেষ নজর মূলত দেশের ১১ টি শহরে। সারা দেশে যতজন কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন, তাঁদের ৭০ শতাংশই এই শহরগুলির বাসিন্দা। এগুলি হল দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, কলকাতা, পুনে, থানে, জয়পুর, সুরাট ও ইনদোর।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭। গত ১৪ দিনে আক্রান্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ। ওই রোগে মারা গিয়েছেন মোট ৪৩৩৭ জন। মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে গত ১৬ দিনে। আশা করা হয়েছিল, দু’মাস লকডাউনের ফলে সংক্রমণ শৃঙ্খল ভেঙে দেওয়া যাবে। বাস্তবে তা সম্ভব হয়নি। যদিও সংক্রমণের গতি হয়েছে ধীর। ফলে অর্থনীতির স্বার্থে কিছু শর্ত শিথিল করেও পঞ্চম দফায় লকডাউন জারির পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

 

Related articles

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...