Wednesday, June 10, 2026

অনলাইনে ক্লাস: টিউশন-ফিস ছাড়া আর কোনও টাকা দিতে নারাজ অভিভাবকরা

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউন। বন্ধ স্কুলের পঠনপাঠন। যদিও সরকারের নির্দেশে প্রযুক্তিকে ব্যবহার করে ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসেই শিক্ষকদের পরামর্শ নিতে পারছেন। কামারহাটির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকেরা বিক্ষোভে শামিল হলেন। তাঁদের দাবি, যেহেতু অনলাইন লেখাপড়া চলছে সে কারণে স্কুলের টিউশনফিস ছাড়া অন্য কোনো টাকা তাঁরা দেবেন না। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে সকল অভিভাবকদের ফিস জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

যদিও স্কুল কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর লকডাউনের মধ্যে যে সমস্ত অভিভাবক কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা মাসিক কিস্তিতে স্কুল ফিস জমা দিতে পারেন। তবে তার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে হবে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...