Friday, June 26, 2026

আমফান বিপর্যয় মোকাবিলায় যে বিষয়গুলি আগে স্বাভাবিক করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বুধবার নবান্ন সভাঘরে আমফান বিপর্যয়ের পুনর্গঠনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তব নেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন প্রতিদিন বসা হবে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হবে। টিউবয়েল বসানোর জন্য ১০০ কোটি দেওয়া হচ্ছে জেলায়। পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যেক কৃষক পিছু ৫হাজার টাকা দেওয়া হবে। প্রচুর বাঁধ ভেঙেছে, প্রায় ১০৭ কিলোমিটার। আগে এই বাঁধ সারাতে হবে। বিদ্যুতের সাড়ে চার লক্ষ খুঁটি সারাতে হবে। ৩১৭ কিলোমিটার রাস্তা সারাতে হবে, ৩০০টি ব্রিজ, ২১টি জেটি, ১লক্ষ ১০হাজার স্কুল সারাতে হবে। এখন ৬লক্ষ মানুষ ডাল পাচ্ছেন। কেন্দ্রকে বলব ১০লক্ষ মানুষকে ডাল দিতে, অনুরোধ মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ৯ লক্ষ পশুপাখি মারা গিয়েছে। পশুপালন দফতর দ্রুত সরাক মৃত পশুপাখি। সন্দেশখালিতে প্রচুর মাছ মরেছে। এখনই বলছি এগুলো সরাতে। নইলে পচে দুর্গন্ধ বেরবে। নোনা জলে কোনও শস্য হয় কিনা দেখতে হবে। মুখ্যমন্ত্রীর হিসাব ১.৪৫ লক্ষ মৎস্যজীবীর বাড়ি নষ্ট হয়েছে, ১০.৫ লক্ষ হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে, ৫৮ হাজার পুকুর নষ্ট হয়েছে। প্রত্যেকের দিকে সাহায্যের হাত বাড়াতে হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...