Saturday, April 4, 2026

বিমান যাত্রীদের শরীরে করোনা সংক্রমণের হদিশ, প্রশ্নের মুখে কেন্দ্রের সিদ্ধান্ত

Date:

Share post:

দেশজুড়ে লকডাউনের প্রায় দু’মাস পর শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। বিমান পরিষেবা শুরু হওয়ার পরে একের পর এক যাত্রীর শরীরে পাওয়া যাচ্ছে করোনা সংক্রমণ। যার জেরে কেন্দ্রের বিমান পরিষেবা চালু নিয়ে উঠছে প্রশ্ন। পেশায় বিমানকর্মী এক যাত্রী দিল্লি থেকে পাঞ্জাবের লুধিয়ানা যাচ্ছিলেন। অ্যালায়েন্স এয়ারলাইন্সের ওই কর্মী আপাতত চিকিৎসাধীন। অন্যদিকে, চেন্নাই কোয়েম্বাটোর রুটের ইন্ডিয়া এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। দুটি ক্ষেত্রেই বিমানের চালক সহ কর্মী ও অন্য যাত্রীদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, কাজের সূত্রে, দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছিলেন ওই বিমানকর্মী। লুধিয়ানার এক হাসপাতাল সূত্রে খবর, বিমান পরিষেবা চালু হওয়ার পর ১১৬ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ বছর বয়সী ওই কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। লুধিয়ানাতেই একটি আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিমান চালু করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিল বেশ কিছু রাজ্য। অর্থনীতি চালু রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কেন্দ্র। বিমানবন্দর ও বিমানের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে ঢোকার আগে প্রত্যেকের স্ক্রিনিং করে দেখা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এত নিয়মের পরেও করোনা সংক্রমণ ধরা পড়ায় কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...