Saturday, April 4, 2026

সামরিক ক্ষেত্রে কতটা প্রস্তুত ভারত এবং চিন?

Date:

Share post:

লাদাখ সীমান্তে রণসাজে সজ্জিত হচ্ছে ভারত-চিন। ২০১৭ এর ডোকলামের পর আবারও মুখোমুখি দিল্লি-বেজিং। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সামরিক দিক থেকে কতটা প্রস্তুত কোন দেশ?

পূর্ব লাদাখ সীমান্তে প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন করেছে চিন। ১০০ টি নতুন সেনা ছাউনি ও যুদ্ধবিমানের চিত্রও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। পাল্টা জবাব দিতে প্রস্তুত হয়েছে ভারতও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। লাদাখ সীমান্ত বরাবর আরও দুই ব্যাটালিয়ন সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, গতবছর পর্যন্ত চিনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের কাছে মোট ২,৯৫৫ এয়ারক্রাফট ছিল। যার মধ্যে ১,২৭১টি ফাইটার এয়ারক্রাফট, ১,৩৮৫টি অ্যাটেক এয়ারক্রাফট, ৭৮২টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ৩৫২টি ট্রেনার এয়ারক্রাফট, ২০৬টি অ্যাটেক হেলিকপ্টার সহ মোট ৯১২টি হেলিকপ্টার আছে বলে খবর। অন্যদিকে, গত বছর পর্যন্ত ভারতের কাছে ৬৭৬টি ফাইটার এয়ারক্রাফট, ৮০৯টি অ্যাটেক এয়ারক্রাফট, ৮৫৭টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ৩২৩টি ট্রেনার এয়ারক্রাফট, ১৬টি অ্যাটেক হেলিকপ্টারসহ ৬৬৬টি হেলিকপ্টার ছিল বলে খবর।

২০ লক্ষ সেনা নিয়ে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী চিন। ভারতের রয়েছে ১৩ লক্ষ সেনা। প্রতিরক্ষা খাতে ভারতের প্রায় তিন গুণ বেশি অর্থ বরাদ্দ করেছে বলেও জানা যাচ্ছে। সেই পরিমাণ ১৭,৯০০ কোটি টাকা। যুদ্ধের জন্য চিনের কাছে প্রায় ১৩০০০ কামান রয়েছে বর্তমানে। ভারতের কাছে সেই সংখ্যা ৪১০০। পাশাপাশি চিনের মোট যুদ্ধবিমানের সংখ্যা ৪০,০০০-র উপর। ভারতের সেই সংখ্যা ২৮০০। পাশাপাশি বর্তমানে চিনের কাছে যেখানে ২০৫০ টি রকেট লঞ্চার রয়েছে সেখানে ভারতের কাছে সেই সংখ্যা মাত্র ২৬৬।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...