Wednesday, June 24, 2026

আরামবাগে ঝড়ে গাছ পড়ে মৃত ১, আহত ২

Date:

Share post:

গত বুধবার দক্ষিণবঙ্গে তাণ্ডব দেখিয়েছিল সুপার সাইক্লোন আমফান। তার ঠিক এক সপ্তাহের মাথায় বুধবার সন্ধেয় ফের ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অল্প সময়ের ঝড়বৃষ্টিতেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলির আরামবাগ। গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ২ জন। এঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম লালমোহন রায় গুপ্ত, তিনি আরামবাগের হরাদিত্য এলাকার বাসিন্দা। হাওয়ার দাপটে উড়ে গিয়েছে টিনের চাল। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে।

বুধবার সন্ধের ঝড়ে নতুন করে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে আরামবাগের বিস্তীর্ণ এলাকা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই দক্ষিণবঙ্গের এই ঝড়বৃষ্টি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...