Thursday, June 18, 2026

ফাঁকা মাঠে খেলা, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেসি

Date:

Share post:

করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস হতে চললো মাঠে নামতে পারছেন না লিওনেল মেসিরা। বার্সেলোনার অধিনায়কের অবশ্য খেলার জন্য আর তর সইছে না। যদিও দর্শকশূন্য স্টেডিয়াম তার কাছে অদ্ভুত মনে হচ্ছে। তবে ফিরতে পুরোপুরি প্রস্তুত তিনি।আগামী জুনের ৮ তারিখ থেকে স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারে অনুমতি দিয়েছে দেশটির সরকার।স্বাভাবিকভাবেই মাঠে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। একটি ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘এই বছরটা দ্রুত ভুলে গিয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে ।’
তিনি আরও বলেছেন, ‘ফাঁকা মাঠে খেলাটা সকলের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার নিজেরই তো সেটা ভেবে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এই সময়ে মানসিকভাবে নিজেকে তৈরি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে হচ্ছে যেন শূন্য থেকে শুরু করব।’
তিনি বলেছেন, ‘ করোনা সংক্রমণ যে গোটা বিশ্বকে স্তব্ধ করে দেবে কেউই তা অনুমান করতে পারেননি। এমন একটি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে যে, বেঁচে থাকা এবং কাজ করাই কঠিন হয়ে পড়ছে। যে কোনও ক্রীড়াবিদের কাছেই মনঃসংযোগ ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি।’
মেসি জানিয়েছেন , লকডাউন চলাকালীন বাড়িতে প্রত্যেকদিন অনুশীলন করেছেন । তবে দলের সঙ্গে অনুশীলন এবং এককভাবে অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...