Tuesday, March 17, 2026

জুনে শেষ পঙ্গপালের প্রজনন, বিদেশ থেকে কীটনাশক এনে দমন করার চেষ্টা

Date:

Share post:

মারণ ভাইরাসের আক্রমণে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। তার উপর শুরু হয়েছে পঙ্গপালের হানা। গত ২৭ বছরে ভারতের একাংশে রেকর্ড হানা পঙ্গপালের। এই পঙ্গপাল দমন করতে ব্রিটেনের থেকে আনা হচ্ছে কীটনাশক স্প্রেয়ার। অন্যদিকে, পঙ্গপালের প্রজনন শেষ হবে জুনে। ফলে পঙ্গপালের আক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানিয়েছেন পঙ্গপাল দমন করতে ব্রিটেন থেকে দু সপ্তাহের মধ্যে ১৫ টি স্প্রেয়ার আনা হবে৷ ফের কেনা হবে আরও ৪৫ টি স্প্রেয়ার। কীভাবে ব্যবহার করা হবে? উঁচু গাছ ও দুর্গম এলাকায় কীটনাশক ছড়ানোর জন্য ড্রোন ব্যবহার করা হবে। প্রয়োজনে হেলিকপ্টারের সাহায্যও নেওয়া হতে পারে। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুন মাস থেকে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়ার মরুভূমিতে প্রজনন প্রক্রিয়া শেষ হওয়ায় হাজার হাজার নতুন পঙ্গপাল তৈরি হবে। তারপর পঙ্গপালের দল যাবে দক্ষিণ সুদানের দিকে।

পঙ্গপালের হানায় বিধ্বস্ত রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পূর্ব মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ঢোকে এই পঙ্গপাল। এই পঙ্গপালরা প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে একদিনে ১৫০ কিমি পথ পাড়ি দিতে পারে। তবে জানা যাচ্ছে, পঙ্গপাল যে পথ পেরোচ্ছে সেখানে শস্য পেলে অন্য কিছু খাচ্ছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...