Saturday, June 20, 2026

লকডাউনের মধ্যেই বাবরি ধ্বংস মামলায় সমন জারি আদবানি, যোশি সহ ৩২ জনের বিরুদ্ধে

Date:

Share post:

করোনার কারনে দেশজুড়ে লকডাউন চলছে। তার মধ্যেই বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীর মত যথেষ্ট বয়স্ক নেতাদের বিরুদ্ধে সমন জারি করলো CBI-এর বিশেষ আদালত। এই দু’জন ছাড়াও সমন জারি হয়েছে উমা ভারতী-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও৷ তাঁদের বক্তব্য নথিভুক্ত করার জন্য আগামী ৪ জুন হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি এস কে যাদব।

লখনউয়ের বিশেষ CBI আদালতে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার চলছে। সেই মামলাতেই ফৌজদারি দণ্ডবিধি’র ৩১৩ ধারায় নিজেদের নির্দোষ প্রমাণের জন্য অভিযুক্তদের একটি সুযোগ দেওয়া হচ্ছে। এই ধারা অনুসারে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী ও ঊমা ভারতী-সহ মামলার অভিযুক্তদের বয়ান নথিভুক্ত করার জন্য সমন পাঠানো হয়েছে। আগামী ৪ জুন মোট ৩২ জনের বয়ান নথিভুক্ত করা হবে।
বাবরি মসজিদ ধ্বংস মামলায় তদন্ত চালিয়ে CBI বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে। সংগৃহীত এই সব তথ্য অভিযুক্তদের জানানো হবে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনায় গত ২৮ বছর ধরে মামলা চলছে। নিম্ন আদালতে চলা বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার ও রায় ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৩১ আগস্টের মধ্যে এই মামলার বিচার ও রায়দান শেষ করার জন্য লখনউয়ের বিশেষ CBI আদালতকে নির্দেশও দেওয়া হয়েছে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...