Tuesday, March 24, 2026

করোনাকে ‘পাশবালিশ’ করেই চলতে হবে: মমতা

Date:

Share post:

করোনাকে রুখতে গেলে জীবন যাপনে অনেকটাই পরিবর্তন আনতে হবে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা যেহেতু হটস্পট এলাকা থেকেই রাজ্যে ঢুকছেন, ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন এই করোনাকে সঙ্গী করেই চলতে হবে”। প্রথম দুমাস রাজ্য যথেষ্ট সর্তকতা অবলম্বন করে করোনা সংক্রমণ রোধের চেষ্টা করেছে। কিন্তু এখন কেন্দ্রের সিদ্ধান্তের কারণে রাজ্যের কিছু করার নেই।

তিনি বলেন, যেহেতু ছোঁয়া থেকে রোগ ছড়ায়, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। দ্রুত করোনা ছড়াচ্ছে। সেই কারণে ব্যক্তিগত সুরক্ষার উপর জোর দেওয়া কথা বলেন মুখ্যমন্ত্রী।

বাড়ির বাইরে গেলে মাস্ক পরতেই হবে।

স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে।

সামাজিক দূরত্ব রাখতেই হবে।

মুখ্যমন্ত্রী জানান, বাসে ২০ জনের বেশি নেওয়া যাবে না। বাসে বেশি লোক ওঠার জন্য কন্ডাক্টরের উপর জোর করবেন না। তাঁর গায়ে হাত দেবেন না, তাহলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
“বসার সিটে সবাই বসুক। কেউ যেন দাঁড়িয়ে না যায়”- সেদিকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনাকে পাশবালিশ করে নিয়েই আমাদের চলতে হবে”।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...