Monday, March 23, 2026

শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ২৭৭, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

সারা দেশের মতো করোনা সংক্রমণের হাত থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গও। বিশেষ করে আমফান পরবর্তী সময়ে উদ্বেগ আরও বাড়ছে। গতকাল, বৃহস্পতিবার রেকর্ড আক্রান্তের পর আজ সংখ্যাটা সামান্য কম হলেও রাজ্যে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ।

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৮১৩। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৩০। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবনের তরফে আরও নজানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৭৩৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১,৭৭৫।

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...