Monday, March 23, 2026

রাজ্যে আচমকা ঢালাও ছাড়, আশঙ্কার সমালোচনায় বিরোধীরা

Date:

Share post:

যখন করোনা হু হু করে বাড়ছে, তখন খানিকটা আচমকাই রাজ্য সরকার ১ জুন থেকে বেশ কিছু বিষয় চালুর কথা ঘোষণা করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তৃণমূলের বক্তব্য, সময়োপযোগী সিদ্ধান্ত। কেন্দ্র যদি ট্রেনে গাদাগাদি করে লোক পাঠায়, তাহলে আর কী বাকি থাকে? নিয়ম মেনে সাবধানে সব চালু করতে হবে।

চিকিৎসক কুণাল সরকার বলেন,” ধর্মস্থান এখনই না খুললে ভালো হত। কারণ সর্বোচ্চ একসঙ্গে দশজন প্রবেশের নিয়ম কতটা মানা যাবে, তা নিয়ে সন্দেহ আছে।”

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন,” খোলার হলে আগে বিধানসভা খুলুন। মানুষকে গিনিপিগ বানাচ্ছেন কেন? হঠাৎ করে এইভাবে সব খোলা এখন বিপজ্জনক। ধর্মস্থান কোন্ জরুরি পরিষেবার মধ্যে পড়ছে?”

অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন,” কলকাতাসহ বাংলায় করোনা বাড়ছে। হঠাৎ সব আসনে যাত্রী নিয়ে বাস চলার নির্দেশ কেন? এমন কী পরিস্থিতির উন্নতি হল যে আচমকা এত ছাড়?”

কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন,” কোনো পরিকল্পনা ছাড়া স্রেফ দায়িত্ব এড়াতে আচমকা ঢালাও ছাড় দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হল।”

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...