Friday, June 26, 2026

করোনার জের: স্থগিত হল আইএনডি-স্যাট পরীক্ষা

Date:

Share post:

করোনার জেরে স্থগিত হয়ে গেল চলতি বছরের আইএনডি-স্যাট পরীক্ষা। ৩০ শে মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটারে পরীক্ষা স্থগিতের ঘোষণা করেন। তিনি জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করে ও বিদেশের পড়ুয়াদের অনুরোধে পেয়ে আপাতত স্থগিত করা হল পরীক্ষা। ৩০ মে-র পরিবর্তে কবে এই পরীক্ষা হবে, তার তারিখ ঘোষণা করা হবে।

চলতি বছর কেন্দ্রীয় বাজেটে এই পরীক্ষার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যার পুরো নাম ইন্ডিয়ান স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট। স্টাডি ইন ইন্ডিয়া বৃত্তি নিয়ে এশিয়া ও আফ্রিকার পড়ুয়ারা ভারতে পড়াশোনা করতে আসতে পারবেন। তার জন্য তাঁদের দিতে হবে আইএনডি-স্যাট পরীক্ষা। বাংলাদেশ, ভুটান, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, মরিশাস, নেপাল, রুয়ান্ডা, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের পড়ুয়ারা এই পরীক্ষা দিতে পারবে।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...