Saturday, June 27, 2026

স্বাধীন ভারতের প্রথম আদিবাসী উপাচার্য সোনাঝরিয়া মিনজ

Date:

Share post:

ঝাড়খণ্ডজুড়ে এখন ঝলমলে হাসি। ঘরের মেয়ে ঢুকে পড়েছে ইতিহাসে৷ তবে সময় লেগেছে ৭৩ বছর৷ দেশের স্বাধীনতার পর এই প্রথম৷

ইতিহাস তো বটেই৷

সিধো কানো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন দিল্লির ‌জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনাঝরিয়া মিনজ৷ শুক্রবার ওনার হাতে নিয়োগপত্র তুলে দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মূ। স্বাধীন ভারতের প্রথম আদিবাসী উপাচার্য সোনাঝরিয়া মিনজ। ঝাড়খণ্ড সরকার তাঁর নিয়োগের নোটিফিকেশন জারি করে বুধবার। কিন্তু তখন তিনি দিল্লিতে। বৃহস্পতিবার সেই খবর পেয়েই বিমান ধরেন রাঁচির। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সোনাঝরিয়ার বিষয় ছিল অঙ্ক। রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সোনাঝ‌রিয়া ১৯৮৬ সালে কম্পিউটার সায়েন্স পড়তে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে।সোনাঝরিয়া জানেন তাঁর সাফল্যের কথা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বিশেষ মুহূর্তে কী মনে পড়ছে? প্রশ্ন শুনেই সোনাঝরিয়া একগাল হেসে বলেছেন,”স্কুলের অঙ্ক শিক্ষক বলতেন তোমার দ্বারা অঙ্ক হবে না।”

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...