Friday, June 26, 2026

মমতাই নেত্রী, কিন্তু সম্মানে আপোস নয়: সাধন

Date:

Share post:

সুদীপ বন্দ্যোপাধ্যায় শোকজের যে চিঠি দিয়েছেন, তার উত্তর লিখতে শুরু করলেন সাধন পান্ডে। সূত্রের খবর, কৌশলী উত্তরে থাকবে বড়সড় চমক। শুক্রবার বিকেলে লেখাপর্ব শেষ হবে। ফলে রাতে বা শনিবার উত্তর যেতে পারে। ইতিমধ্যে সাধনবাবুর সঙ্গে দেখা করেছেন বহু মানুষ। জনতার সমস্যার কথা বলায় তাঁকে শোকজ করাটা মানুষ ভালোভাবে নেননি। তাছাড়া বিধায়ক পরেশ পাল যে উপরের কারুর নির্দেশ ছাড়া সাংবাদিক বৈঠক করে সাধনবাবুকে আক্রমণ করেননি, সেটাও স্পষ্ট। তবে এঁদের কথা সাধন উপেক্ষা করছেন। কোনো জবাব দেবেন না। তাঁর কথায়,” মানুষের কথা বললে যদি আমাকে ক্রুশবিদ্ধ করা হয়, আমি যীশু হতে তৈরি।” ঘনিষ্ঠমহলে সাধন বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বোন এবং নেত্রীও বটে। কিন্তু কিছু লোকের ভুল পদক্ষেপে দলের ক্ষতি হচ্ছে। আপত্তি করলে অসম্মানিত হতে হচ্ছে। মমতার প্রতি পূর্ণ আস্থা তাঁর থাকলেও সম্মানের প্রশ্নে আপস করবেন না। তিনি তৃণমূলকে ভালোবাসেন। তিনি চান তৃণমূল ভুল শুধরে লোকসভার ফলাফল থেকে ঘুরে দাঁড়াক। সাধন পাণ্ডে আপাতত এমন মানসিকতা থেকেই কাগজ কলম নিয়ে বসেছেন। তবে সূত্র বলছে,” কাহানি মে থোড়া টুইস্ট হ্যায়”। সাধনের উত্তরের কৌশলে চমক থাকতে পারে।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...