Friday, June 26, 2026

বিশ্ব পরিবেশ দিবসে ক্যাম্পাসে বৃক্ষরোপণের নির্দেশ রাজ্যপালের

Date:

Share post:

একদিকে করোনা, অন্যদিকে আমফান। ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত গোটা বাংলা। সুপার সাইক্লোনের ফলে গাছ ভেঙে পড়েছে কলকাতা ও সংলগ্ন জেলায়। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৃক্ষরোপণের নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি দিয়ে তিনি বলেন, “আমফানের ফলে ক্ষতি হয়েছে বাস্তুতন্ত্র এবং পরিবেশের। এই অবস্থায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করতে হবে। ২০২০ বিশ্ব পরিবেশ দিবসের থিম জৈব বৈচিত্র। ঘূর্ণিঝড়ের ফলে যে ক্ষতি হয়েছে, আমার ধারণা এই উদ্যোগ তা অনেকটাই পূরণ করবে।” চিঠিতে রাজ্যপাল বলেছেন, ১৫ জুন বা তার মধ্যে এই কাজের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে উপাচার্যদের।

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...