Tuesday, April 7, 2026

স্কুল খুললেও রোজ ক্লাসে নয়, তৈরি হয়েছে স্বাস্থ্যবিধি, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

আগেই জানিয়ে দেওয়া হয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের স্কুলগুলি। স্কুল খুলবে কবে তা এখনও অনিশ্চিত৷ এদিকে, প্রশ্ন উঠছে স্কুল চালু হওয়ার পর কী হবে? স্বাস্থ্যবিধি কীভাবে বজায় রাখা হবে ?

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “স্বাস্থ্য রক্ষাই আমাদের কাছে সবচেয়ে বড় কাজ। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এগোচ্ছে শিক্ষা দপ্তর। সব বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।”
তিনি পাশাপাশি বলেছেন, “এই মুহূর্তে সরকার দ্রুত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায়। উচ্চ মাধ্যমিকের বকেয়া পরীক্ষার পরিবর্তিত নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষা শেষ হলে তার এক মাসের মধ্যে ফলপ্রকাশে জোর দেওয়া হচ্ছে।

স্কুলে স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রাথমিক প্রস্তাব এই রকম,

◾৩০ জুনের পর অবস্থা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

◾প্রথমে জোর দেওয়া হবে নবম ও একাদশ শ্রেণির উপর।

◾স্কুল খুললেও রোজ পড়ুয়াদের আসতে হবে না।

◾ভাগাভাগি করে বিকল্প দিনে বা অল্টারনেট ডে-তে পড়ুয়ারা স্কুলে আসবে৷।

◾সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

◾পড়ুয়াদের মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।

◾বিধিনিষেধ থাকবে খেলা, টিফিন পিরিয়ডেও।

◾স্কুলের কাজের সময়কে ভাগ করে দিয়ে সকাল ও বিকেলে নানা সময়ে নানা ক্লাসের পড়ুয়াদর আনা যায় কি না, তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে৷

◾স্কুল খোলার আগে ভবনকে স্যানিটাইজ করতেই হবে।

◾ক্লাসে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

◾প্রতিযোগিতামূলক খেলা বা অ্যানুয়াল স্পোর্টস নিয়েও সতর্কতা জারি করার কাজ চলছে।

◾পড়ুয়ারা টিফিনের সময় বা অফ পিরিয়ডে যে ভাবে খেলা, দৌড়োদৌড়ি করে, সেই দৃশ্যও বদলে যেতে পারে।

◾কোনও পড়ুয়া বাড়ি থেকে স্কুল আসার পথে, স্কুলে থাকাকালীন, স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে কী কী করতে পারবে, আর পারবে না, তা নিয়ে প্রকাশিত হবে আলাদা নির্দেশাবলি।

◾পড়ুয়াদের সচেতন করতে দেওয়া হবে লিফলেট৷

◾স্কুলের একাধিক জায়গায় থাকবে সচেতনতামূলক পোস্টার।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...