Saturday, June 27, 2026

লকডাউনে রামমন্দির নির্মাণ শুরুতে ক্ষুব্ধ পাকিস্তান

Date:

Share post:

দেশ জুড়ে মারণ ভাইরাসের আক্রমণের মধ্যেও বন্ধ নেই ধর্ম নিয়ে রাজনীতির তরজা। অযোধ্যায় চলছে রামমন্দিরের নির্মাণের প্রক্রিয়া। লকডাউনের মধ্যেই নির্মাণস্থলে গিয়ে পুজোর পর রাম মন্দিরের কাজ শুরুর ঘোষণা করেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নিত্যগোপাল দাস। এবার এই বিষয় নিয়ে আপত্তি তুলল পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের টুইটার হ্যন্ডেলে বলা হয়েছে, বিশ্ব যখন করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে লড়ছে, তখন আরএসএস-বিজেপি হিন্দুত্বের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে ব্যস্ত। এই ঘটনার নিন্দা করেছেন তারা।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি অভিযোগ করেছেন, পাকিস্তানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানি দিচ্ছে ভারত। তবে তাঁরা সংযম দেখাবেন বলে জানিয়েছেন তিনি।কুরেশির দাবি, একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামিয়েছে পাক বাহিনী। যদিও ড্রোন সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেননি পাক বিদেশমন্ত্রী।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...