Sunday, April 5, 2026

লকডাউন বাড়ানোর বিষয়ে মন্তব্য করেন নি মুখ্যসচিব, টুইটারে সাফ জানালো রাজ্য

Date:

Share post:

চতুর্থ দফার লকডাউন শেষ হতে ৪৮ ঘন্টা বাকি। ১ জুন থেকে পঞ্চম দফার লকডাউন কি কার্যকর হবে? সেই প্রশ্ন উঠেছেে সর্বত্র । গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে
মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্য এখনই লকডাউন তুলতে চায় না। সেইসঙ্গে লোকাল ট্রেন চালু করতে আপত্তি রয়েছে রাজ্যের।
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই খবরের কোনও সত্যতা নেই বলে জানিয়েছেন দেওয়া হল রাজ্য সরকারের তরফে।
বৃহস্পতিবার রাতেই এই খবরকে ভুয়ো বলে উল্লেখ করে রাজ্য স্বরাষ্ট্র দফতর। টুইটারে তারা স্পষ্ট জানায় যে, রাজ্যের তরফে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি। কোথাও রাজ্যের মুখ্যসচিব এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। লকডাউন বাড়ানো অথবা লকড়াউন সংক্রান্ত কোন নিয়ম নিয়ে রাজ্যের তরফে কোনও সিদ্ধান্তের কথাও জানানো হয়নি বলে টুইটারে উল্লেখ করা হয়েছে । তবে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যের মতামত লিখিত আকারে শনিবারের মধ্যে জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রবিবার ‘মন কি বাত ‘ অনুষ্ঠানে লকডাউন নিয়ে পরবর্তী ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী ।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...