Friday, June 26, 2026

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানে (Iran) হামলা চালায়। যুদ্ধ-পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট (social media post)। ধৃতদের বিচার দ্রুত শুরু করবে UAE।

সংযুক্ত আরব আমিরশাহির স্ক্যানারে কেন কন্টেন ক্রিয়েটররা (content creator)? এক বিবৃতিতে ইউএই-র অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস জানিয়েছেন, ভুয়ো এবং মনগড়া তথ্য ছড়িয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে নজরদারি চালানো হয়েছে। তদন্ত করে দেখা গিয়েছে, এআই দিয়ে বিভিন্ন কন্টেন্ট (AI content) তৈরি করে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায় (social media)। ফলে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে।

এই গোটা অপরাধকে তিন শ্রেণিতে ভাগ করে বিচার শুরু করতে চলেছে আমিরশাহি প্রশাসন। সেটার প্রথম ধাপে গ্রেফতার করা হয়েছে ১৯ ভারতীয়-সহ (Indian) মোট ৩৫ জনকে। অভিযুক্তদের মধ্যে ভারতীয় ছড়াও মিশর, ফিলিপিন্স, নেপাল, পাকিস্তানের বাসিন্দারাও রয়েছে।

আরও পড়ুন : পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ১ বছরের জেল হবে। ইউএই-র (UAE) মুদ্রায় এক লক্ষ ডলার জরিমানা। যুদ্ধের মধ্যে ইউএই-র উপরে একাধিকবার আছড়ে পড়েছে ইরানের আক্রমণ। তার জেরে দেশবাসী এবং প্রশাসনের মধ্যে আশঙ্কা বাড়ছে। সামাজিক মাধ্যমে ভুয়ো প্রচারে সমস্যা বাড়ছে বলেই মত প্রশাসনের।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বহু দেশই সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে কড়া নজরদারি চালাচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে যাচাই না করা তথ্য বা ভিডিয়ো শেয়ার না করার জন্যও সতর্ক করা হয়েছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...