আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছেন বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। সেখানেই প্রার্থী তালিকা প্রকাশ হবে। কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে গত কয়েকটি নির্বাচনে নামতে নামতে শূন্য ঠেকেছে বামেরা। এবার হাত ছেড়েছে কংগ্রেস। তাহলে আর কোন দলের সঙ্গে জোট বাঁধবে আলিমুদ্দিন- এই প্রশ্নের জবাবে রবিবার বিমান বসু জানান, “আমরা যে বোঝাপড়া করেছি তা একটা বামফ্রন্টগতভাবে। আর একটা বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগান হল বামপন্থার পুনরুত্থান।“ বামেদের প্রার্থী তালিকা প্রকাশকে কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সিপিএম (CPIM) তাড়াহুড়ো করছে কারণ ডাঃ নারায়ণ ব্যানার্জির মতো কেউ কেউ যাতে ওদের মিছিলে হেঁটে তার পরে বিজেপি-তে চলে যেতে না পারেন।“ এই প্রসঙ্গে শিলিগুড়িতে বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) একটি ভিডিও প্রকাশের বিষয় উদ্ধৃত করে কুণাল বলেন, এটা প্রমাণিত যে বামের ভোট রামে গিয়েছে।
Sponsored

রবিবার পশ্চিমবঙ্গে বিধানসভার দিন ঘোষণা করেছে কমিশন। তার পরেই উত্তর চব্বিশ পরগনার একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান জানান, বামফ্রন্টের তরফে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর পরেই প্রশ্ন ছিল কংগ্রেস তো হাত তুলে নিয়েছে, এবার তাহলে কাদের সঙ্গে জোট? আদৌ জোট হবে তো? ধোঁয়াশা জিইয়ে রেখে বিমান বসু (Biman Basu) জানান, “আমরা যে বোঝাপড়া করেছি তা একটা বামফ্রন্টগতভাবে। আর একটা বামফ্রন্টের সহযোগী। আমাদের স্লোগান হল বামপন্থার পুনরুত্থান। স্বাভাবিক ভাবে আমাদের এই কাজটা করতে সময় লাগছে। তবে আর অল্প দিনের মধ্য আমরা তা নিষ্পত্তি করে ফেলত পারব।”
আইএসএফ-এর সঙ্গে বামেদের জোটের কথা আগেই জানিয়েছিলেন বামজোটে একমাত্র 'শিবরাত্রির সলতে' বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে, আসন সমঝোতা নিয়ে কথা সিদ্ধান্ত হয়নি বলেই জানান তিনি। একই সঙ্গে ISF-এর সাথে জোটে সমর্থন ছিল না বাম শরিক ফরওয়ার্ড ব্লকের (Forward Block)। এই পরিস্থিতিতে কি আইএসএফ-এর জন্য আসন ছেড়েই প্রার্থী তালিকা ঘোষিত হবে?
এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিমান জানান, “বামফ্রন্ট আছে। বামফ্রন্ট অন্য বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করছে। কারণ বামপন্থী ঐক্য চাই। এবং বামের বাইরেও যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে আসন সমঝোতা করতে চাই।” তবে এটিকে জোট বলতে নারাজ বামফ্রন্ট চেয়ারম্যান। তাঁর কথায়, ”এটাকে জোট বলে না। তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সর্বব্যাপক লড়াই করার দৃষ্টিভঙ্গিতে আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি।”
আরও খবর: প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের
বামেদের প্রার্থী তালিকা প্রকাশের তাড়াহুড়োকে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। খোঁচা দিয়ে তিনি বলেন, ”যে কোনও দলই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। কিন্তু সিপিএম (CPIM) তাড়াহুড়ো করছে, কারণ ডাঃ নারায়ণ ব্যানার্জির মতো কেউ যদি ওদের মিছিলে হেঁটে তার পরে গিয়ে বিজেপিতে যোগ দেন।” বামের ভোট রামে গিয়েছে- এই দাবি করে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর প্রসঙ্গ তোলেন কুণাল (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। তিনি বলেন, কংরেড মহম্মদ সেলিমের সামনেই বর্ষীয়াম সিপিএম নেতা অশোক ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন যে, গত তিনটি নির্বাচনে তাঁদের ভোটারা বিজেপিকে ভোট দিয়েছে। এবার যেন সেই ভুল না হয়। কুণাল জানান, বারবার আমরা বলেছি বামেদের যে ভোট শতাংশ কমেছে, তা বিজেপিতে গিয়েছে। এখন সিপিএম নেতাও সেই কথা বলছেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
