Friday, June 26, 2026

করোনা আক্রান্ত পাইলট, মাঝপথ থেকে ফিরে এল বিমান!

Date:

Share post:

পাইলট করোনাভাইরাসে আক্রান্ত। খবর পেয়েই মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হল বিমান। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার উড়ানটি দিল্লিতে অবতরণ করেছে বলে এয়ার ইন্ডিয়ার এক শীর্ষ কর্তা জানিয়েছেন।

বন্দে ভারত মিশনের আওতায় রাশিয়াতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে দিল্লি থেকে মস্কো উড়ে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। উড়ানে কোনও যাত্রী ছিলেন না। জানা গিয়েছে, বিমানের একজন পাইলটের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। গ্রাউন্ড ক্রু টিম সেটিকে ভুল করে নেগেটিভ পড়ে ওড়ার ছাড়পত্র দিয়েছিল। যখন ভুল ভাঙল অনেকটা দেরি হয়ে গিয়েছে। বিমান তখন উজবেকিস্তানের আকাশ সীমায়। সঙ্গে সঙ্গে সেখান থেকেই বিমান ঘুরিয়ে দিল্লিতে ফিরে আসার নির্দেশ যায় পাইলটদের কাছে।
ওই উড়ানের সমস্ত ক্রু মেম্বারকে কোয়ারিনটাইনে পাঠানো হয়েছে। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে খুব শীঘ্রই আরও একটি বিমান মস্কোর পথে উড়ে যাবে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে খবর।

এয়ার ইন্ডিয়ার উড়ানের এই ঘটনাকে হাল্কাভাবে দেখতে নারাজ অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা। কার ‘গাফিলতিতে’ এমন ঘটনা ঘটল ইতোমধ্যে তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে DGCA-র তরফে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...