Monday, March 23, 2026

সুজিত বসুকে ফোন আশা ভোঁসলের, খোঁজ নিলেন শারীরিক অবস্থার

Date:

Share post:

সুজিত বসুকে ফোন আশা ভোঁসলের, খোঁজ নিলেন শারীরিক অবস্থার

রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। আর এই খবর পাওয়া মাত্রই
সুজিত বসু ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে।

জানা গিয়েছে, ফোনে কথোপকথনে আশা ভোঁসলে সুজিত বসুর কাছে জানতে চেয়েছেন, “কেমন আছো সুজিত? চিন্তা হচ্ছে তোমার জন্য! তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো”।

আশা ভোঁসলে ভাইয়ের মতো স্নেহ করেন সুজিতকে। তাঁদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। কলকাতায় অন্য কাজে এলেও একফাঁকে সুজিত বসুর বাড়িতে ঠিক আসবেনই আশা। তাই ভাই সুজিত করোনা আক্রান্ত শুনেই উদ্বেগ আর চেপে রাখতে পারেননি শিল্পী। ফোন করেন তাঁকে।

শুধু আশা ভোঁসলে নন, এর আগে গায়ক অভিজিত, সুরকার জিত গঙ্গোপাধ্যায়-সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ ফোন করে সুজিত বসুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...