Saturday, March 28, 2026

হাঁটু দিয়ে গলা চেপে ধরে কৃষ্ণাঙ্গ যুবককে খুন করল শ্বেতাঙ্গ পুলিশ!  

Date:

Share post:

প্রকাশ্য রাস্তায় কৃষ্ণাঙ্গ যুবকের গলায় পা চেপে হত্যা করল শ্বেতাঙ্গ পুলিশ! মার্কিন মুলুকে ফের ঘটল কৃষ্ণাঙ্গ হত্যা। আর এই ঘটনায় অভিযুক্ত পুলিশকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল আমেরিকা।
ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে এক কৃষ্ণাঙ্গ যুবক বার বার বলছেন,’আমি শ্বাস নিতে পারছি না’, ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে উল্টো হয়ে পড়ে রয়েছেন ফ্লয়েড। আর তাঁর গলা ও ঘাড়ের উপর পায়ের হাঁটু দিয়ে চেপে বসে রয়েছেন এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। ওই অবস্থায় ফ্লয়েড বারবার একটাই কথা বলছেন, ‘ প্লিজ প্লিজ, আই কান্ট ব্রিথ’, অর্থাৎ ‘আমি নিশ্বাস নিতে পারছি না’। তার গায়ে কোনও জামা ছিল না। তিনি জল চেয়েছিলেন। তাঁর মুখ দিয়ে থুতু উঠে আসে, কাশি হয়। তিনি বলেন, তাঁর ঘাড়ে এবং পেটে লাগছে।

সামনে দাঁড়িয়ে রাস্তায় অনেকে সেই দৃশ্য ফোনের ক্যামেরায় বন্দি করছেন। সেই দিকে চোখও পড়ছে ওই নৃশংস পুলিশ অফিসারের। ফ্লয়েড-এর শত অনুরোধ তাঁর কানে যায়নি। যন্ত্রনা, তাঁর চোখে পড়েনি। রীতিমতে হাঁটু দিয়ে ফ্লয়েডকে মাটিতে পিষতে থাকে ওই পুলিশ অফিসার, যেন কোনও বিষাক্ত পোকাকে মেরে ফেলছেন।
ওই অবস্থায় বেশ কয়েক মিনিট ছটফট করতে করতে জর্জ ফ্লয়েডকে দেখা যায় নিস্তেজ হয়ে যেতে। তারও বেশ কিছুক্ষণ পরে পুলিশ অফিসারটি তার গলার উপর থেকে পা তুলেছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় তাঁর মৃত্যু ঘটেছে।

ডোনাল্ড ট্রাম্পের দেশে ঘটে গেল মানবতার মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ে এখন তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু আমেরিকায় নয়, গোটা পৃথিবীর মানুষ এই ঘটনায় সমালোচনায় ফেটে পড়েছেন।
জানা গিয়েছে, ঘটনাটি ঘঠেছে গত সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশে।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...