Saturday, April 4, 2026

সবুজ রঙের কুসুমের ডিম পাড়ছে মুরগিরা! আসল কারণ জানালেন গবেষকরা

Date:

Share post:

হলুদ না কমলা কোন রঙের কুসুম স্বাস্থ্যের পক্ষে উপকারী, তা নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে। কিন্তু হলুদ বা কমলা নয় মুরগি পাড়ছে সবুজ রঙের কুসুমের ডিম। গল্প নয়, সত্যি ঘটনা। কেরলে এই ধরনের ঘটনা সামনে আসতেই ময়দানে নামেন গবেষকরা। শেষমেষ আসল কারণ তাঁরাই সামনে আনলেন।

ঘটনার সূত্রপাত প্রায় ৯ মাস আগে। কেরলের মালাপ্পুরামের একটি খামারের সাতটি মুরগি সবুজ রঙা কুসুমের ডিম দিতে শুরু করে। যা দেখে অবাক হয়ে যান খামার মালিক থেকে বিশেষজ্ঞরাও। এরপর খবর পেয়ে কেরলের পশু চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই খামারে যান। প্রাথমিক ভাবে তাঁরা জানান, খাবারের সমস্যা থেকেই সবুজ কুসুমের ডিম দিচ্ছে মুরগিরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে রেখে সাতটি মুরগিকে তাঁরা খাবার দেন। ক’দিন পর থেকেই মুরগিগুলি স্বাভাবিক ভাবেই হলুদ রঙের কুসুমের ডিম দেওয়া শুরু করে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...