Sunday, June 14, 2026

আমফান বিপর্যস্ত এলাকায় নৌকা করে ত্রাণ বিলি করলো SFI

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফান-বিধ্বস্ত বিস্তীর্ণ অঞ্চলে ত্রাণ দিলো বামেদের ছাত্র সংগঠন SFI. সুন্দরবন উপকূলবর্তী নামখানা-কাকদ্বীপ-পাথরপ্রতিমা-রামগঙ্গা-ক্ষেত্রমোহন-রায়দিঘিতে নৌকা করে গিয়ে ত্রাণ পৌঁছে দেয় SFI রাজ্য ও জেলা নেতৃত্ব।

ত্রাণের উপকরণ হিসেবে ছিল ত্রিপল, বইখাতা, ওষুধ, স্যানিটারি প্যাড, জামাকাপড়, শুকনো খাবার, ব্লিচিং পাউডার ইত্যাদি।

ত্রাণ বিলির পর SFI রাজ্য সভাপতি প্রতীকউর রহমান ও রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-এর দাবি, তাঁরা আমফান বিপর্যস্ত এলাকা ঘুরে দেখে বুঝেছেন, নদীবাঁধ ভেঙে যাওয়া মানুষগুলির দুর্দশা। সরকার থেকে সাহায্য পাওয়া যায়নি। অবিলম্বে এই সকল অঞ্চলের মানুষের দুরবস্থার দিকে নজর দিতে হবে সরকারকে।

Related articles

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...