Wednesday, April 1, 2026

বর্তমান কি টপকে যাচ্ছে আনন্দবাজারকে? চর্চা তুঙ্গে

Date:

Share post:

বাংলা কাগজের রাজসিংহাসনে আনন্দবাজার। প্রচারে এবং প্রভাবে। কিন্তু অতিসম্প্রতি দুই বাড়ি সূত্রে খবর, এই রাজমুকুটে টান পড়ছে। বর্তমান নাকি হু হু করে বেড়ে যাচ্ছে। এই লকডাউনে পাঠকসংখ্যা কমার পর আনন্দবাজারকে আরও চাপে ফেলেছে বর্তমান। নিট বিক্রি ও পাঠকসংখ্যা, দুদিক থেকেই বর্তমান দ্রুত এগোচ্ছে। এ নিয়ে প্রফুল্ল সরকার স্ট্রিটে বিরাট উদ্বেগ। সূত্রের খবর, আনন্দবাজারের একাধিক সিনিয়র ও প্রাক্তনী মনে করছেন, এর একাধিক কারণ আছে। যেমন- আনন্দবাজার রাজনৈতিকভাবে ছত্রে ছত্রে বিজেপিবিরোধিতা পাঠকের উপর চাপিয়ে দিতে চাইছে। ধর্মনিরপেক্ষতার নামে কিছু একঘেয়ে পক্ষপাতদুষ্ট খবরে সংখ্যাগরিষ্ঠ অংশ ক্ষুব্ধ। রাজ্য সরকারের বিজ্ঞাপন পেতে অতিরিক্ত মুখ্যমন্ত্রীর প্রচার লোকের কাছে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। নতুন বৈচিত্রের বদলে প্রেডিক্টেবেল একঘেয়েমি চলছে। অন্যদিকে বর্তমান মমতাপন্থী কাগজ বলে পরিচিত হলেও কার্যত সব খবর ছোট করে হলেও থাকে। বিজেপির খবরও বাদ যায় না। আজকের সোশাল মিডিয়ার যুগে আনন্দবাজারের কিছু পদ্ধতি পাঠকের আবেগকে বিঘ্নিত করছে। ফলে এক এবং দুই নম্বর কাগজের তফাৎ কমতে কমতে টপকে যাওয়ার চর্চায় চলে এসেছে। যদিও এবিসি রিপোর্টে আনন্দবাজার এগিয়েই ছিল; কিন্তু মোট পাঠকসংখ্যা এবং বিশেষভাবে লকডাউনপর্বের বাস্তবিক হিসেবে তুল্যমূল্য লড়াই চলছে। এর ফলে বর্তমানের বিজ্ঞাপনের পরিমাণ ও রেট বাড়বে। আর আনন্দবাজারকে এটা নিয়েও ভাবতে হবে।

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...