Tuesday, April 7, 2026

আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় , আছড়ে পড়বে ৩ জুন!‌  

Date:

Share post:

আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের পশ্চিম উপকূলের দিকে। আর সেই ঝড় গুজরাত থেকে মহারাষ্ট্রের মধ্যে আছড়ে পড়তে পারে ৩ জুন। রবিবার সতর্কবার্তায় জানিয়ে দিল Indian Meteorological Department (IMD)। এর ফলে দেশের পশ্চিম উপকূলে ঝড়ের তাণ্ডবের সম্ভবনা দেখছে হাওয়া অফিস।এই একই কারণে কেরলে ১ জুন বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা আরও তীব্রতর হয়েছে। মহারাষ্ট্রে বর্ষা ঢুকবে আগামী ১০ জুন। যদিও শনিবার একটি বেসরকারি আবহাওয়া সংস্থা দাবি করে, কেরলে ইতিমধ্যে বর্ষা পৌঁছে গিয়েছে। আবহাওয়া অফিস সেটি নাকচ করে জানিয়েছে, খবরটি সত্যি নয়। আর আরব সাগরে এক্ষেত্রে মোট দু’‌টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। একটি অন্যদিকে চলে গেলেও, অন্যটি ভারতে আসবে। এই কারণে দিল্লি ও রাজধানী এলাকায় প্রচুর জলীয় বাষ্প  ঢুকে পড়তে পারে। যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সুনীতা দেবী, আইএমডির পক্ষ থেকে জানিয়েছেন, আরব সাগর ও লাক্ষাদ্বীপের পাশে দক্ষিণপূর্ব ও পার্শ্ববর্তী আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে‌। আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরের ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। মনে করা হচ্ছে, মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলে এটি ৩ জুন নাগাদ পৌঁছে যাবে। ’‌ঝড়ের তীব্রতা কতটা হচ্ছে, তা দু’‌দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই মৎসজীবীদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। আগামী ৪ জুন পর্যন্ত সাগরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে আগামী ২–৪ জুন, উত্তর উপকূলে ২–৩ জুন, এছাড়া, গুজরাত, দমন ও দিউ অংশে ৩–৫ জুন বৃষ্টি হতে পারে।
এই একই কারণে কেরলে ১ জুন বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা আরও তীব্রতর হয়েছে। মহারাষ্ট্রে বর্ষা ঢুকবে আগামী ১০ জুন। যদিও শনিবার একটি বেসরকারি আবহাওয়া সংস্থা দাবি করে, কেরলে ইতিমধ্যে বর্ষা পৌঁছে গিয়েছে। আবহাওয়া অফিস সেটি নাকচ করে জানিয়েছে, খবরটি সত্যি নয়। আর আরব সাগরে এক্ষেত্রে মোট দু’‌টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। একটি অন্যদিকে চলে গেলেও, অন্যটি ভারতে আসবে। এই কারণে দিল্লি ও রাজধানী এলাকায় প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়তে পারে। যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...