Wednesday, April 1, 2026

আবার ছাঁটাই আবহে কাঁপছে আনন্দবাজার

Date:

Share post:

চলতি করোনা বিপর্যয়ের মধ্যেই দেশে মিডিয়াতেও সঙ্কট চলছে। একের পর এক মিডিয়াহাউস আর্থিকসঙ্কটের কারণ দেখিয়ে এখন ছাঁটাই, বেতনহ্রাস সেরে ফেলছে। তার মধ্যে বড় সংস্থাগুলিও আছে। এরাজ্যেও প্রভাব স্পষ্ট। একদিকে ছাঁটাই; অন্যদিকে বেতন কমানো বা কিস্তিতে দেওয়া।

আনন্দবাজার গোষ্ঠী বা টাইমস গোষ্ঠীও যখন কর্মী কমাতে নামে, তখন আতঙ্ক ছড়ায় আরও বেশি।
টেলিগ্রাফ তাদের গুয়াহাটি ও রাঁচি অফিস বন্ধ করেছে। আনন্দবাজারে গত এক দেড় বছর ধরেই ছাঁটাই চলছে। সংখ্যাটা বেশ বড়। একবার তো কর্মীরা ধরণায় বসেছিলেন। এর মধ্যে আবার সার্কুলেশন, প্রোডাকশন বিভাগে ছাঁটাই হয়েছে। সূত্রের খবর, সম্পাদকীয় বিভাগেও কয়েকজন কমানো হতে পারে। এ নিয়ে দপ্তরে জল্পনা ও আতঙ্কের পরিবেশ।
এই সময় কাগজ থেকেও ছাঁটাইয়ের খবর এসেছে।
একটি অভিযোগ ছড়াচ্ছে, ইদানিং কিছু মালিকপক্ষ ফোনেই কর্মীদের নিজে থেকে ইস্তফা দিতে বলছেন। তাদের জন্য যে প্যাকেজ রাখা হচ্ছে, তা যথেষ্ট নয়। দিল্লিতেও ঢালাও ছাঁটাইয়ের খবর আসছে। কর্তৃপক্ষের বক্তব্য, অর্থসঙ্কটের কারণেই বিপর্যয়। এছাড়া উপায় নেই। এদিকে মিডিয়াকর্মীরা বিপদে। তাদের জোরালো কোনো সংগঠন নেই। মজার কথা যে সব কাগজ প্রকাশ্যে জ্ঞানের কথা শোনাচ্ছে, সেই প্রদীপের নিচেই সবচেয়ে বেশি অন্ধকার গাঢ়তর হচ্ছে। আনন্দবাজারের একাধিক বিভাগে আতঙ্কের পরিবেশ। আসলে অন্য জায়গায় ছাঁটাই হলে কাগজ লেখে। টিভি দেখায়। কিন্তু নিজেদের ক্ষেত্রে এই খবর দিনের আলো দেখে না। আজীবন মিডিয়াতেই কাজ করে আসা কর্মীরা ভয়ানক বিপদে পড়ছেন।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...