Saturday, April 4, 2026

বহুতলে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য বহরমপুরে

Date:

Share post:

বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে। সোমবার দুপুরে মুর্শিদাবাদ বহরমপুরের রানিবাগানের একটি আবাসনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় আবাসনে আটকে থাকা আবাসিকদের। উদ্ধার করা হয় বেশ কয়েকটি মোটর বাইক সহ বেশকিছু সামগ্রী। দমকলে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকার বলে অনুমান। ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...