Friday, June 12, 2026

‘হিংসায় অনেক এগিয়ে বিজেপি-শাসিত ৫ রাজ্য’, শাহকে পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

পাল্টা টুইটেই অভিষেকের উত্তর, হিংসার ঘটনায় বাংলার চেয়ে এগিয়ে আছে বিজেপি-শাসিত ৫ রাজ্য৷ টুইটে অভিষেক লিখেছেন, “২০১৮ সালে NCRB-র তথ্য বলছে, সাম্প্রদায়িক ও রাজনৈতিক হিংসার ঘটনা বাংলার চেয়ে ৩১৫ শতাংশের বেশি ঘটেছে বিহারে, ২৪৫ শতাংশের বেশি ঝাড়খণ্ডে, ১৯৩ শতাংশ বেশি মহারাষ্ট্রে, ১৮০ শতাংশের বেশি মধ্যপ্রদেশে এবং গুজরাটে বাংলার চেয়ে ৫২ শতাংশের বেশি হিংসার ঘটনা ঘটেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “২০১৮ সালে ওই রাজ্যগুলির শাসন ক্ষমতায় কারা ছিল?”

অমিত শাহ বলেছিলেন, বাংলায় হিংসার ঘটনার নিরিখে ওখানে বদল প্রয়োজন৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যেরই কড়া জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Related articles

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...