Saturday, April 4, 2026

“তথ্যগোপন করে কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায়না”, ফের রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল

Date:

Share post:

ফের রাজ্যের বিরুদ্ধে করোনায় আক্রান্ত, মৃতের সংখ্যা গোপন করা এবং করোনা পরীক্ষা কম হওয়ার অভিযোগ এনে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সোমবার সকালে করা টুইটে তিনি বলেছেন, “রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঘটছে তথ্যবিকৃতির কারণে। এতে কারও লাভ হয় না। তথ্যগোপন করে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায় না৷ ”

সরাসরি তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনকে উদ্দেশ্য করে রাজ্যপাল লেখেন, ‘আমি ডেরেক ও ব্রায়েনের কাছে জানতে চাই রাজ্যে এখনও পর্যন্ত কত করোনা টেস্টের রিপোর্ট আসতে বাকি? মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের সময় জানিয়েছিলাম সংখ্যাটা ৪০ হাজারেরও বেশি হবে। এটা সত্যিই চিন্তার বিষয়। রিপোর্ট আসতে দেরি হলে টেস্ট করার উদ্দেশ্যই যে সফল হবে না।সময়োপযোগী সঠিক তথ্য পরিবেশনই হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মূল উপায় কারণ লকডাউন পরবর্তী সময়ে তাঁদের আরো বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”
এদিন রাজ্যপাল অভিযোগ করেন যে,
রাজ্যপাল বলেছেন, গতকালই রাজ্যে ৩৭১ জন কোভিড সংক্রমিত হয়েছেন, যা সংখ্যায় এযাবৎ সর্বাধিক। এই ক্রমান্বয়ে সংখ্যাবৃদ্ধি মূলতঃ গৌণপর্যায়ভুক্ত তথ্যবিকৃতির কারণে ঘটছে। এতে কারো বিন্দুমাত্র লাভ হয়না।
সময়োপযোগী সঠিক তথ্য পরিবেশনই হলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মূল উপায় কারণ লকডাউন পরবর্তী সময়ে তাঁদের আরো বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...