Saturday, June 20, 2026

অসুস্থ নন, মেজাজে আছেন নওয়াজ শরিফ! ছবি ফাঁস হতেই বিপত্তি…

Date:

Share post:

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিকিৎসার জন্য তিনি গিয়েছেন লন্ডনে। কিছুদিন আগে শোনা গিয়েছিল এমনটাই। কিন্তু সম্প্রতি তোলা এক ছবিতে দেখা গিয়েছে, লন্ডনে এক রেস্তোরাঁয় বসে চা পান করছেন ৭০ বছর বয়সী শরিফ! সঙ্গে আছেন তাঁর নাতনি।শরিফের পরনে নীল সালোয়ার কামিজ। মাথায় টুপি। দেখে মনেই হচ্ছে না শরিফ অসুস্থ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটেছে বিপত্তি। এর পরেই সরব হয়েছেন পাকিস্তানে শাসক তেহরিক ই ইনসাফ দলের সদস্যরা। তাঁদের দাবি, শরিফকে অবিলম্বে পাকিস্তানে ফিরিয়ে আনা হোক।
পাকিস্তানের কয়েকজন মন্ত্রী বলেছেন, ছবি দেখে মনে হচ্ছে, শরিফ খোশ মেজাজে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকী করোনা অতিমহামারীর সময় তিনি মাস্ক পর্যন্ত পরেননি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, “শরিফের ছবি দেখেই বোঝা যাচ্ছে, আমাদের আইন ও বিচার ব্যবস্থা কীভাবে কাজ করে।” তাঁর ধারণা, ওই ছবি দেখলে মানুষ আর প্রশাসনের ওপরে ভরসা রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল বলেন, শরিফ আদালতে মিথ্যা কথা বলে লন্ডনে গিয়েছেন। তাঁর কথায়, “শরিফের মতো লোক ভাবেন, দেশের মানুষ বোকা।”
শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই ছবির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর বাবাকে অপমান করার উদ্দেশ্যে কেউ ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাঁর ইঙ্গিত, সরকারের কর্তাব্যক্তিরাই ওই ছবি ফাঁস করেছেন। কিন্তু তাঁদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। শরিফকে সুস্থ দেখে দেশে তাঁর সমর্থকরা খুশি হয়েছেন।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...