Sunday, May 31, 2026

এক প্রাক্তন মেয়র দলের সম্পাদক, আর এক প্রাক্তন কেন বিস্মৃতির আড়ালে!

Date:

Share post:

বিধাননগরের প্রাক্তন মেয়র বিজেপির রাজ্য কমিটিতে, কিন্তু কমিটিতে কোথায় কলকাতার প্রাক্তন মেয়র? জল্পনা তুঙ্গে।

খাতায় কলমে এখনও বিজেপিতেই রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর বিজেপিতে যোগদান ছিল বেশ ভারী এবং ব্যয়বহুল। দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি তৎকালীন ভাবী সভাপতি জেপি নাড্ডার হাত থেকে নিয়েছিলেন দলের পতাকা। উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীর মতো নেতৃত্ব। তারপর সুর কেটেছে খুব দ্রুতই। অসন্তোষ, অমর্যাদার প্রশ্ন উঠেছে বারবার। শোভন প্রকাশ্যে একবারও বলেননি তিনি বিজেপি ছাড়ছেন, যদিও তাঁর বান্ধবী বৈশাখী হাবেভাবে বুঝিয়েছেন ‘তার ছিঁড়ে গেছে কবে!’ আবার বিজেপি রাজ্য সভপতি অপ্রস্তুত হয়েই বলেছেন, উনি কাজ করতে চাইলে তো দরজা খোলা।

কিন্তু রাজ্য কমিটি ঘোষণার আগে শুভানুধ্যায়ী মহলে একটা ধারণা তৈরি হয়েছিল, হয়তো শোভনকে পদ দিয়ে অভিমান ভাঙাবে বিজেপি। কিন্তু তা তো হল না! বিধাননগরের প্রাক্তন মেয়র, বিধায়ক দলের সম্পাদক পদ পেলেন, কিন্তু কলকাতার প্রাক্তন মেয়র, বিধায়ক রইলেন অলিন্দের বাইরেই! তাহলে কি শোভন-বৈশাখী পর্ব আপাতত বিজেপিতে অতীত!

 

Related articles

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...