Saturday, June 20, 2026

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

Date:

Share post:

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন। শনিবার গাজিয়াবাদ( Ghaziabad) থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর দেহে রয়েছে বুলেটের আঘাতের চিহ্ন। তারপর সিসিটিভি ফুটেজ এই ঘটনায় অন্য একজন প্যারা অ্যাথলিটকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হিংসার ঘটনা থেকেই এই খুনের ঘটনা ঘটেছে।

সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন চিরাগ ( Chirag Tyagi )। জাপানী প্যারা এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু এশিয়াডে নামার স্বপ্ন অধরাই থেকে গেলে চিরাগের। দেশের অন্যতম প্রতিভাবান প্যারা অ্যাথলিট ছিলেন চিরাগ।

কয়েকদিন আগেই বাড়িতে ফোন করেছিলেন চিরাগ। কাকা রাজেশ ত্যাগীকে জানান দুপুরের মধ্যেই বাড়ি পৌঁছে যাবেন। এর কিছু ক্ষণ পর চিরাগকে ফোন করা হলে আর পাওয়া যায়নি। ফোন সুইচড অফ ছিল। কোনও খোঁজ মিলছিল না। তাঁকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন। থানায় অভিযোগ দায়ের করেন।। অবশেষে শনিবার চিরাগের দেহ উদ্ধার হয়। একাধিক বুলেটের আঘাত রয়েছে তাঁর দেহে।

এই ঘটনার তদন্তে নেমে যশ খাটিক নামে আরও এক প্যারা অ্যাথলিটের নাম উঠে আসে। সেই ফুটেজ দেখেই তাঁকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যশ খুন করেছেন চিরাগকে তার নেপথ্যে রয়েছে পেশাগত হিংসা।

আগামী অক্টোবর মাসে জাপানে প্যারা এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। সেখানে পদক জয়ের উজ্জ্বল সম্ভাবনা ছিল , কিন্তু সেই স্বপ্নের সলিল সমাধি।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...