Saturday, June 20, 2026

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

Date:

Share post:

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের ‘তারকাটা’ (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), কিন্তু দুদিনের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অভিনেতা। রবিবাসরীয় ভিডিও পোস্টে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, প্রযোজক হিসেবে এই সিরিজ দিয়েই আত্মপ্রকাশ করছেন বিক্রম। তাহলে কি আগের পোস্ট শুধুমাত্র প্রচার কৌশল ছিল, অন্তত তেমনটাই মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

ZEE 5-র তরফ থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘ কখনও কখনও ‘তারকাটা’র মতো শোয়ের জন্য সকলেরই একটু ‘তারকাটা’ হওয়া প্রয়োজন। প্রযোজকের সঙ্গে আমাদের এই সুমধুর সম্পর্কের জন্য প্রত্যেকে গর্বিত।’

এরপরই একটি ভিডিও পোস্ট করেন বিক্রম, যেখানে অভিনেতা জানান এই সিরিজের প্রযোজনার দায়িত্বে তিনি থাকছেন। পাশাপাশি সোমবার যে ট্রেলার মুক্তি পেতে চলেছে সেই সংক্রান্ত ঘোষণাও করা হয়েছে। টিজার দেখে বোঝা গিয়েছে গল্পে তাঁর চরিত্র কখনও পুলিশ আবার কখনও গোয়েন্দা হিসেবে ধরা দেবে দর্শকের কাছে। বিপরীতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar) ।পরিচালনার দায়িত্বে শমীক রায়চৌধুরী।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...