Monday, May 18, 2026

বিধ্বস্ত বইপাড়ার পাশে দাঁড়াই, নতুন করে জাগুক বই

Date:

Share post:

আমফান বিধ্বস্ত বাংলা। বেশি বিধ্বস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি। গাছ পড়ে তছনছ কলকাতা আর কলকাতার ঐতিহ্য বইপাড়া। পরেরদিন সকালে এক হাঁটু জলে ভেসে যাওয়া বইয়ের ছেঁড়া পাতা চোখের পাতা ভিজিয়ে ছিল অনেক বইপ্রেমীর। অনেকেই চেয়েছেন কলেজ স্ট্রিট বইপাড়ার পুনর্গঠনে পাশে দাঁড়াতে। সেইমতো উদ্যোগ নিয়েছে পাব্লিশারদের পাঁচটি সংগঠন। সবাই মিলে তৈরি করেছে ‘আমফান রিলিফ ফান্ড’। সংগঠনের অন্যতম উদ্যোক্তা দীপ প্রকাশনের তরফ থেকে শঙ্কর মণ্ডল জানালেন, তাঁরা চান সব বইপ্রেমী মানুষ কলেজ স্ট্রিট বইপাড়া এই বিধ্বস্ত চেহারাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে সাহায্যের হাত বাড়ান। এ বিষয়ে তাঁরা যে ফান্ড তৈরি করেছেন, তাতে যে কেউ সাহায্য করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হল:

PASCHIM BANGA PRAKASAK SABHA
Bank of India
College Street Branch
Address: 8/9, Bankim Chatterjee Street, Kolkata 700073
A/C No. 402920100000780
IFSC Code : BKID0004029
MICR Code : 700013015

এছাড়া বুধবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটের সময় সেখানে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
শঙ্কর মণ্ডল জানান, ক্ষতিগ্রস্ত বই বিক্রেতাদের রেজিস্টার্ড দোকান না হলেও ক্ষতির মাত্রা অনুযায়ী তাঁরা সাহায্য পাবেন। এক্ষেত্রে সংগঠনকে জানাতে হবে কী ধরনের বই তাঁরা সারা বছর বিক্রি করেন? আর কত বই তাদের নষ্ট হয়েছে?
কলেজ স্ট্রিটের বইপাড়া নিঃসন্দেহে কলকাতার মুকুটে একটি উজ্জ্বল পালক। ভারতে কোথাও শুধু বইয়ের জন্য এত বড় অঞ্চল নির্দিষ্ট করা নেই। শহরের সেই ঐতিহ্যকে আগের চেহারায় ফিরিয়ে দিতে সবার কাছে আবেদন জানানো হয়েছে।

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...