Tuesday, April 7, 2026

অলিম্পিকে পদক না জেতার আক্ষেপ করেন মহাভারতের ‘ভীম’!

Date:

Share post:

অলিম্পিকে পদক না জেতার আক্ষেপ তাড়া করে মহাভারতের ভিমকে । হ্যাঁ ঠিকই পড়ছেন। মহাভারতের ভীম আক্ষেপ করেন। তবে ইনি পর্দার ভীম। এবার আসা যাক আসল কথায়।

পর্দার মহাভারতের ভীম-এর কথা মনে আছে তো! দীর্ঘদেহী সেই প্রভীন কুমার সোবতি মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করেন। ৬ ফুট ৬ ইঞ্চির পঞ্জাবের প্রভীন আদতে একজন অ্যাথলিট। এশিয়ান গেমস থেকে কমনওয়েলথ গেমসে ডিসকাস ও হ্যামার থ্রো-তে পদকজয়ী প্রভীন অলিম্পিকে পদক জিততে পারেননি। সেই আক্ষেপ আজও কুঁড়ে কুঁড়ে খায় অ্যাথলিট-অভিনেতাকে।
করোনার কারণে শুটিং বন্ধ। তাই লকডাউনে নতুন করে শুরু হয়েছে সেই পুরনো শো-গুলি। ভিউয়ারশিপের দিক থেকেও এক নম্বরে সেই মহাভারত! ধারাবাহিক-গুলি শুরু হওয়ার পর পর্দার রাম-লক্ষ্মণ থেকে কৃষ্ণ-অর্জুন-ভীমরাও নিজেদের বর্তমানের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। এবার ভীম ওরফে প্রভীন কুমার সোবতি তাঁর জীবনের নানা কাহিনী শোনালেন।

জনপ্রিয় চরিত্র ভীম অর্থাত্ প্রভীন সোবতি এশিয়ান গেমসে জোড়া সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জের পদক জিতেছেন। ১৯৬৮ সালে মেক্সিকো এবং ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন এই ডিসকাস ও হ্যামার থ্রোয়ার। পদক জিতেছেন কমনওয়েলথ গেমসেও। তারপর অ্যাথলিট হয়ে গেলেন অভিনেতা। ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৭ সালে অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার ‘শাহেনশা’ ছবিতেও অভিনয় করেন প্রভীন। তাঁর ক্যাবিনেটে অনেক পুরস্কার এবং মেডেল রয়েছে।শুধু অলিম্পিক পদক না থাকার হতাশা আজও তাড়া করে বেড়ায়।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...