Friday, April 3, 2026

আনলক ফেজ ওয়ানে উদ্বেগ বাড়িয়ে দেশে করোনা আক্রান্ত বাড়ছে বিদ্যুৎ গতিতে

Date:

Share post:

কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে পয়লা জুন থেকে দেশজুড়ে শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। অর্থাৎ,লকডাউন উঠে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। কিন্তু তাতে বাড়ছে আশঙ্কাও। অন্তত করোনার সাম্প্রতিক পরিসংখ্যান বা তথ্য সেটাই জানাচ্ছে।

আনলক ফেজ ওয়ান পর্বে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮,১৭১ । এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৯৮,৭০৬। এর মধ্যে ৯৭,৫৮১ জন সক্রিয় আক্রান্ত। ৯৫,৫২৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মৃতের সংখ্যা ৫,৫৯৮জন। সুতরাং, বোঝাই যাচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাম্প্রতিককালে বিদ্যুৎ গতিতে বাড়ছে। ফলে লকডাউন ওঠার পর দেশে করোনা সংক্রমণের গতি উর্ধ্বমুখী। যা যথেষ্ট উদ্বেগের কারণ।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...