Sunday, April 5, 2026

২৩ বছর পর জেসিকা হত্যাকাণ্ডের নায়ক মনু শর্মার মুক্তি

Date:

Share post:

জেসিকালাল হত্যাকাণ্ডে অভিযুক্ত মনু শর্মা জেল থেকে ছাড়া পাচ্ছেন। মূলত জেলে ভাল ব্যবহারের কারণেই তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল তাঁর মুক্তিনামায় সাক্ষর করেছেন বলে খবর।

১৯৯৯ সালে জেসিকা লাল হত্যাকাণ্ডের ঘটনা। ১৯৯৯-র ৩০ এপ্রিল রাতে একটি প্রাইভেট বারে পার্টি চলছিল। লাইসেন্স না থাকা ওই বারে ছিলেন মডেল জেসিকা লাল। ছিলেন মনু শর্মা ওরফে সিদ্ধার্থ বশিষ্ঠ। হরিয়ানার নেতা বিনোদ শর্মা মনুর বাবা। সুন্দরী জেসিকায় মুগ্ধ মনু তাকে ড্রিঙ্ক সার্ভ করতে বলেন। কিন্তু জেসিকা রাজি না হওয়ায় বচসার পর তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। টানা ২৩ বছর জেলে থাকার পর মনুর বয়স এখন ৪৩।

করোনা হামলার কারণে বেশ কিছু অপিরাধীকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে এই মুহূর্তে। মনু সোমবারই সেই কারণে মুক্তি পান। তবে যে কোনও খুন, ধর্ষণ, ডাকাতি, সন্ত্রাসবাদী কার্যকলাপ করার পরে যদি জেলে কোনও অভিযোগ ছাড়াই যদি কেউ ১৪ বছর কাটান, তবে তাকে আগেই মুক্তি দেওয়া যেতে পারে। এর আগে ২০০৬ সালে দায়রা আদালত থেকে অভিযোগ মুক্ত হয়ে মনু মুক্তি পান। কিন্তু প্রবল সমালোচনায় দিল্লি হাই কোর্ট মামলাটি গ্রহণ করে ও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তারপর ২০১৯ সাল থেকে মনুর মুক্তি মামলার আবেদন শুরু হয়। শেষে মে মাসে এসে মুক্তির স্বাদ। জেসিকার বোন সবরিনা লাল বলেছেন, তিনি মনুকে মাফ করে দিয়েছেন।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...