Thursday, June 25, 2026

অকল্পনীয় দৃশ্য, হাঁটু মুড়ে মায়ামি পুলিশ, বিক্ষোভকারীদের চোখে জলের ধারা

Date:

Share post:

অকল্পনীয় দৃশ্য।

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে ক্ষোভের আগুনে জ্বলছিল গোটা মার্কিন মুলুক, ভয়ে গোটা রাত বাঙ্কারে কাটিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি! #BlackLivesMatter হ্যাশট্যাগে উত্তাল হয়েছিল গোটা পৃথিবী।

জর্জ ফ্লয়েডের মৃত্যু দৃশ্য

মার্কিন যুক্তরাষ্ট্রের আর পাঁচটা শহরের মতই প্রতিবাদে জ্বলছিল মায়ামিও! মায়ামির পথে নেমেছিলেন হাজার হাজার বিক্ষোভকারী! কিন্তু বিক্ষোভকারীরা বোধহয় স্বপ্নেও ভাবেননি তাঁরা এরকম একটা দৃশ্য দেখতে চলেছেন!

আজ বিক্ষোভকারীদের সামনে হাঁটু মুড়ে বসে, মাথা নীচু করে ফ্লয়েডের মৃত্যুর জন্য ক্ষমা চেয়ে নিল মায়ামি পুলিশ! মূহুর্তে স্তব্ধ হল সব বিক্ষোভ! যে কৃষ্ণাঙ্গ ছেলে-মেয়েদের চোখে গত ছ’দিন যাবৎ জ্বলছিল ক্ষোভের আগুন, মুহুর্তে সেটা বদলে গেল চোখের জলে। সবাই একে একে গলা জড়িয়ে ধরলেন পুলিশ অফিসারদের! ছ’দিনের লড়াই শেষ, যুযুধান দুপক্ষের চোখেই তখন জল!

দু’পক্ষের চোখে জল, মিয়ামিতে নিভল আন্দোলনের আগুন

জর্জ ফ্লয়েড ছ’দিন আগেই অমরত্ব পেয়েছেন আর আজ অমরত্ব পেল এই ছবিগুলি!
পৃথিবীর সব লড়াইগুলি একদিন এভাবেই শেষ হোক! প্রমাণিত হোক, মাথা নীচু করা মানেই হেরে যাওয়া নয়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...