Saturday, April 4, 2026

বিশ্বে প্রথম করোনা প্রতিষেধক রোগীদের দেওয়া শুরু করবে রাশিয়া

Date:

Share post:

করোনা প্রতিষেধক নিয়ে চলছে গবেষণা। সঠিক ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বজুড়ে। কিছু প্রতিষেধক ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে। তবে এবার রোগীর ওপর প্রয়োগ করা হবে প্রতিষেধক।
১১ জুন থেকে করোনার প্রতিষেধক ওষুধ করোনা আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগ করা শুরু করবে রাশিয়ার বিভিন্ন হাসপাতাল। ওষুধের নাম রাখা হয়েছে আভিফাভির।দেশের আরডিইএফ সভারেন ওয়েলথ ফান্ডের প্রধান জানিয়েছেন এই কথা।তারা মাসে ৬০,০০০ রোগীর চিকিৎসার মত ওষুধ তৈরি করতে।তবে এই ওষুধ হল জীবানুনাশক। করোনার টিকা এখনও বের হয়নি।তবে মানুষের ওপর করেনার বেশ অনেক রকমের ওষুধ পরীক্ষা করা হয়েছে, কোনওটাই তেমনভাবে কাজে দেয়নি।
আমেরিকার তৈরি করা ওষুধ রেমডেসিভির বেশ কাজে দিয়েছে অনেক ক্ষেত্রে।বেশ কয়েকটি দেশে রোগীদের ওপর প্রয়োগ করা হচ্ছে সেটি।রাশিয়ার ওষুধ আভিফাভির আসল নাম ফাভিপিরাভির।এই ওষুধটি তৈরি হয়েছিল নব্বইয়ের দশকে।রুশ বিজ্ঞানীরা ওই ওষুধই আরও উন্নত করেছেন।অন্যদিকে জাপানও আভিগান নামে ওই একই ওষুধের ওপর পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে।

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...