Tuesday, April 7, 2026

আরামদায়ক মার্চ-এপ্রিল-মে, ভাঙল ১৫ বছরের রেকর্ড

Date:

Share post:

তাপপ্রবাহ বা বৈশাখ-জ্যৈষ্ঠ তীব্র দহন কোনটাই টের পাননি শহরবাসী। উত্তর পশ্চিম ভারত যেখানে তীব্র তাপদাহে পুড়ছে, সেখানে আরামে দিন কাটাচ্ছে কলকাতা। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরের মধ্যে সবথেকে বেশি আরামদায়ক আবহাওয়া চলতি বছরের মার্চ-এপ্রিল-মে। এমনকী পরপর চার বছর মে মাসের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোয়নি।

ফেব্রুয়ারি মাসে মৌসম ভবন জানিয়েছিল, তাপমাত্রা স্বাভাবিকের থেকে খুব বেশী হবে না পশ্চিমবঙ্গে। গত তিনমাসে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার গড় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা ৩৪.৭ ডিগ্রির থেকে কম। আবহাওয়াবিদদের মতে, লাগাতার ঝড়-বৃষ্টিতে মাথা চাড়া দিতে পারেনি গরম। আমফানের আগে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩৮.৩ ডিগ্রিতে। এখনও পর্যন্ত যা সবথেকে বেশি। ঘূর্ণিঝড়ের পর তাপমাত্রা নেমে যায় ২৬.৮ ডিগ্রিতে।

মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান, সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “মার্চের বেশিরভাগ সময় জুড়ে শীতের প্রভাব ছিল। চলতি বছর এপ্রিল-মে মাসে ও নিয়মিত ঝড় বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় এবং তারপর দক্ষিণ-পশ্চিম বাতাস তাপমাত্রা কমাতে বড় ভূমিকা পালন করেছে।”

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...